Total Pageviews

Friday, 16 March 2012

কথকতা - ৩

অ এ অজগর তেড়ে আসেনা !
পড়ে থাকে নিঃসাড়ে নিশ্চুপে
যেন মনের কোণে কুন্ডলীকৃত অতীত...

ওর দুচোখে সম্মোহন, নিঃশ্বাসে বিষ;
অবচেতনায় টেনে নেয় পেটের ভিতর
সোঁদা আঁধার জাপটে ধরে...

পাকে পাকে ফেলে আসা সময়
বাতাসে স্মৃতির  দমচাপা ভার 
অবিরাম চেষ্টা মুক্তির...

বাইরে আলোর চোখ-ধাঁধানো উদ্দামতা 
আমার শব্দেরা ঘন নীল
শব্দ হারায় অজগরের পেটের মধ্যেই... 

1 comment: