Total Pageviews

Monday, 19 March 2012

কথকতা - ৪

পড়ন্ত বিকেলের ম্লান আলো মেখে 
নীলচে খামটা ফেরত এলো;
ঠিকানা ভুল ছিল, নাকি
বদল হলো প্রাপকের ঠিকানা
জানা যাবে না আর !
নতুন আম-মুকুলের মন ভোলানো
বাস ছাপিয়ে তীব্র হলো 
পেয়ে হারানোর বিষাদ ঘ্রাণ...

1 comment:

  1. i just fall in love with ur 'kothokota' series.. Splendid.. Sotti didivai darun..

    ReplyDelete