প্রতিদিন যেভাবে অনুভুতির অসহায়তাকে
আপত্তিজনক ভাবে এড়িয়ে যাই;
কিছু বেওয়ারিশ অক্ষর
অবাঞ্ছিত ভ্রুণের মত
তবু জন্মের অপেক্ষা করে
হঠাত শীত এসে জড়ায়
নিজের ভেতর অনুভব করি নশ্বর ক্ষিধে !
অনেক কিছুই চেয়ে দেখিনা
চোখ কিংবা মন
হেঁচকি তুলে তখন জলের গেলাসে আশ্রয়
কিছু পরাধীনতার বিনিময়ে এই স্বাধীনতা আসে
পরিপাটি স্বপ্নের স্বাধীনতা
নিরাপদ অনাগ্রহের স্বাধীনতা
সার্বিক অবকলন খুঁজে দিতে পারেনা চরম সীমা !