Total Pageviews

Monday, 12 January 2015

আবার তবে অচেনা হয়ে যাই

আবার তবে অচেনা হয়ে যাই ?


যেমনি করে কমল কলি
ঝাপসা বিকেল উদাস বুলি
ফাটা সবুজ ঘাসের আগায়
নিপুন হাতে সন্ধ্যে সাজায়

ওই যে যেমন অকাল ফাগে
বুকের মাঝে ইমন রাগে
আগুন ভাঙে; শুধুই তখন আঙুল ছুঁয়ে
তোমায় বুঝি কাল পেরনো উজান বেয়ে


ভালো নয় কি ? নতুন করে
খেলব তবে আবার সেই খেলা ঘরে,
আবার সেই হৃদ মাঝারে অলীক সুবাস
আবার সেই মাদল বাজায় শিমূল পলাশ

আবার তবে অচেনা হয়ে যাই।

ছকে বাঁধা রিংটোন
বেপরয়া হতে ভয় পায়

সময়ের জঞ্জাল


আগুন ভাঙ্গে,
অশান্ত আকাশ ।

বায়োস্কোপ জীবন এখন

কেন এত স্মৃতি ?
স্মৃতির সাথে শোকের সম্পর্ক গভীর
যেমন মাটির সাথে জল
এঁটেল দোআঁশ বেলে
নির্ভুল গভীরতায় টলটল করে
খাঁজে খাঁজে শুষে নেয় চাতকের মতো

শীতকালে যেমন রোদ মরে আসে
শেষ বিকেলের আগেই
সময়ের রাস্তায় ক্লান্ত হাঁটে
ঝিম ধরা অতীত
নিভে গিয়ে  ও বেঁচে থাকে
টবের বনসাইতে

স্মৃতির তোড়ায় বাঁধা হলদে চিরকুট
পুরনো প্রেম অসম দুপুর
যেভাবে মাঝ রাতে ভাঙা ঘুম আর কিছু
খস খসে স্বপ্নেরা হেঁটে যায়
ব্যাক গ্রাউন্ডে জোরে ফ্যান চলে
বায়োস্কোপ জীবন এখন