অনুভুতি যাম পার হয় এখনো
অবুঝ হিন্দোল
কখনো শীতল
সাত্ত্বিক কবি ক্লেশ
বুঝি অপূর্ণতা
নতুবা কেন কিছু অবাধ্য প্রশ্নচিন্হ
গভীর হয়ে
দাগ কাটে
কতো স্তর
পেরিয়ে এখনো
মধ্যবর্তী রূপকথারা রাস্তা হারায়
উদ্বেগ জ্বর
জুঁইফুল মালা
শ্বাসে জড়ায়
জিভে তাপ বাড়ে