এখন কিছু ঘন নীল ক্লান্তি
কিছু পয়সা আর চামড়ার ছদ্ম রতি,
পাহাড় চূড়োর মত ফুলে ফেঁপে ওঠে গোপন জ্বর;
রক্তে কালো সাপ হাঁটে |
প্রতিদিনের চেনা ধূর্ততা , চেনা প্রতারণা সয়ে আসে
চায়ের কাপে চিনির মত নির্ভুল গুলে যায়
আড্ডায়, তর্কে, ভাষণে -
মেতে থাকি অভ্যস্ত উপেক্ষাতে
দাবার খেলায় ঘোড়ার আড়াই ঘর চালে এখনো মুগ্ধতা !

No comments:
Post a Comment