সাতাশ বছরের ইমারত ভেঙ্গে চুরে নতুন
ক্যাকটাসের স্টেজ জুড়ে ছিল যেমন
রঙিন ধোঁয়া - হালকা হ্যালুর কম্বো
তেমন রেটিনা আর ধূসর কোষেও !
এবার আর ভুল হয় না - বোকামিতে ভেজা
ভুলগুলোকে যত্ন করে রাখি বইয়ের মলাটের আড়ালে
লাল-নীল-সবুজের বাহারি প্রদর্শনী থেকে
সন্তর্পনে তুলে আনি কিছু সাদা-কালো -
কর্কশ আঁচড় ঝরায় ফ্যাকাশে কিছু লোহিত্কনা
ঝিনুক মনের নরম আড়ালে জমে কঠিন হয়
জুড়ে দিয়েছি তাই এক এক করে - নির্মান করেছি
সুদীর্ঘ যত্নে; এই তূনীরে আজ অনেক ফেরত বাণ !
এই গভীর এখন অসীম অতল !!
সাতাশ বছরের ইমারতে তাই আজ ভেঙ্গে চুরে নতুন!