Total Pageviews

Friday, 16 March 2012

ভালো-বাসা-বাসি - ২

 শব্দ গুলো চেনা হলেই 
মানে বুঝি বোঝা যায় !
সেই সুর মৃদু গুনগুন; 
কলি কী বদলে যায়!
বড্ড কঠিন তোমার শাসন 
মনের উপর শক্ত বাঁধন;
তোমার ভাষা বুঝিয়ে দেবে 
চলন্তিকা তেমন কোথায় !
অবুঝ মেয়ের দখলদারি
স্বপ্ন ভেঙ্গে এমনি ফুরায়,
মুহর্ত আজ ছন্দে বলে
যা হারায় পাওয়া কী যায়!
তোমার মনের নতুন আলো
আলোয় আমি দিশেহারা;
ভীরু মনের ইচ্ছে গোপন 
গোপন গোপন থাক না তারা !

1 comment: