বোবা অন্ধকারে সাদা ফসফরাস জ্বলে
পোড়া ছাইয়ে পায়ের পাতা ডুবাই
তোমার কথা ভাবি
দিন মন্থন নির্বিষ প্রবন্ধ উগরায়
বোধি লাভের চেষ্টায় অবিচল নিশিপালন
ঘুম রাতের বোঝাপড়ার অভাব আমাকে সৃজনশীল করে
জীবন ছড়িয়ে থাকে চিনির মত আধিক্যের অবচেতনায়;
মৌমাছির মধুঘরে তিল তিল জমে
কোনো এক পূর্নিমায় চুরি যায়
No comments:
Post a Comment