তোমার জন্য ভেসেছি যেন পাগলপারা
নীল সাগেরের সাদা বুদবুদে
রাঙ্গা পলাশের ছায়া
ছায়া মাখামাখি আদুরে হাসি
তোমার দুচোখ ঘেরা
তোমার জন্য ভেসেছি যেন পাগলপারা ||
তোমার জন্য ঝাঁপ দিয়েছি গভীর অতল
তল জানা নেই দুরুদুরু বুক;
থিরথির সুখ মনেতে মন
দুষ্টু হাসি ভয় উড়ে যায়
হারিয়েছি আমি নিজেকে তখন
তোমার জন্য ঝাঁপ দিয়েছি গভীর অতল ||
তোমার জন্য দশক পার এখনো হাঁটছি --
শেষ জানা নেই, অপেক্ষাতে ও জানি তুমি নেই
দূর ঝলকে তোমায় দেখি -- আলোর বৃত্তে
আনমনে হঠাত হাসো মনের কোণে;
হাসিটুকু রেখে মনের ভাঁজে -- আবার হাঁটি
তোমার জন্য দশক পার এখনো হাঁটছি ||
No comments:
Post a Comment