Total Pageviews

Saturday, 17 March 2012

হলদে চিরকুট - ১


বিকেলের পোড়া ইঁট  রোদে
তোমার মুখে খেলা করে স্বপ্নের সাত রং
আমার শক্ত মুঠিতে তোমার আবেগ শিথিল হাত
অনুচ্চারিত শব্দেরা তখন কথা বলে I

তোমার দুচোখে তপ্ত অভিমান
আমার হৃদয়ে বিব্রত ভালোবাসা
দিশেহারা ওষ্ঠে নোনতা স্বাদ
অনুচ্চারিত শব্দেরা তখন কথা বলে I 

হৃদয়ে ভীড় করা অনুভূতিরা মানে না
কালির বাঁধন; দ্বিধা সংকোচে তিরতির করে
কাঁপে কিছু অগোছালো ঘন্টা-মিনিট .....
অনুচ্চারিত শব্দেরা তখন কথা বলে I

অবশ মন; থমকে থাকে সময়
নিঃস্বতাতেই পাওয়ার ঝাঁঝালো নেশা
ডুবতে ডুবতে তবু মাথা তুলি
অনুচ্চারিত শব্দেরা যদি  কথা বলে I

No comments:

Post a Comment