Total Pageviews

Thursday, 15 March 2012

ভালো-বাসা-বাসি - ১


রাত্রির আঙ্গিনায় ক্লান্ত চাঁদ...
একটানা ঝি ঝি ডেকে যায়...
বুকের মাঝে কষ্টেরা কত কথা বলে
শুধু তুমি নিশ্চুপ...

তোমার নতুন কবিতা খাতায়
আজ অনেক রঙের রঙ্গোলী ...
তোমার আবর্জনার ঝুড়িতে কিছু বাসী আবেগ
কিছু দলা পাকানো নিটোল নির্ভরতা...

জানালায় ভালবাসার হলুদ গোলাপ...
রাস্তার ধারের লাল পলাশের কথা মনেও নেই তোমার...
ফেলে আসা কিছু অবুঝ শব্দের চিতায়
বন্হিমান তোমার আজকের উদ্দাম প্রতিশ্রুতিরা ....

No comments:

Post a Comment