Total Pageviews

Wednesday, 21 March 2012

ভালো-বাসা-বাসি - ৪

তোর বিরক্তিকে কিছুতেই ডিস্টার্ব করব না
তাই তোর কোঁচকানো ভ্রুর ক্রমাগত পিং কে উপেক্ষা করি
ছিল ন্যাপকিন, হয়ে গেল সাদা লম্বা স্ট্র
এক চুমুকে মনখারাপটুকু তলানিতে আর 
ভ্যাবাচ্যাকা অগস্ত্য 
তোর হাসির ফাঁকে আটকে থাকা কষ্টগুলোর সাথে 
ডুয়েল লড়ে যাব টুথপিক হয়ে
জিভের তলায় খ্যাপামির সর্বিট্রেট 
ব্যাজার মনের টক টক গন্ধ হেরে ভুত 
আজকাল পদাতিকের পায়ে ও চাই ডক্টর'স স্যু 
আমি রাজি ! আমি রাজি ! আমি রাজি !
অসাবধান ঝিমুনিতে স্টেশনটা পার হয়ে যায়
উপসংহারটা আর তেমন হ্যাপেনিং হয়না


No comments:

Post a Comment