Total Pageviews

Saturday, 17 March 2012

হলদে চিরকুট - ২


তোমার কথা ভাবতে ভাবতে রাতভোর হয়
সকাল হয় না
কাব্য করলাম না
কারণ আমার সকাল হয় - তোমার
উজল চোখের আদুরে হাসিতে ||

আঁখি-কোণে তোমায় খুঁজি; সূর্য্য মধ্য গগনে 
তবু দুপুর গড়ালো কই ! 
কাব্য কেন হবে !
কারণ আমি দুপুর চিনি
ঠা-ঠা রোদ্দুরে তোমার সাথে ভিজে ।। 

তোমার সুরে সুর মেলাতে সূর্য অস্ত যায়,
তবু সন্ধ্যা নামে না 
কাব্য করছি না
কারণ আমার সন্ধ্যা নামে 
যখন আমার মনে তোমার মন মেশে ||

No comments:

Post a Comment