কানাগলি দিয়ে অবিরাম হেঁটে যাওয়া ,
যুগান্তর প্রতিশ্রুতি কিংবা অশনি পরিচর্যায় ক্লান্তিহীন
সাল্ফিউরিকের ঝাঁঝালো গন্ধ আর তোমার অনামিকা ঔজ্বল্য
মোচরায় আমার শরীর, আমার ঘুম আর
ভুতের গায়ে লেগে থাকে ঝিলের জলের মরা চাঁদের তীব্র আঁশটে গন্ধ..
আমার মুঠি শক্ত হয়ে ভাবনা গুলোকে পালাতে দেয়;
আমি ঋষি সম উদাসীনতায় ক্ষমা করে দেই |
No comments:
Post a Comment