অ এ অজগর তেড়ে আসেনা !
পড়ে থাকে নিঃসাড়ে নিশ্চুপে
যেন মনের কোণে কুন্ডলীকৃত অতীত...
ওর দুচোখে সম্মোহন, নিঃশ্বাসে বিষ;
অবচেতনায় টেনে নেয় পেটের ভিতর
সোঁদা আঁধার জাপটে ধরে...
পাকে পাকে ফেলে আসা সময়
বাতাসে স্মৃতির দমচাপা ভার
অবিরাম চেষ্টা মুক্তির...
বাইরে আলোর চোখ-ধাঁধানো উদ্দামতা
আমার শব্দেরা ঘন নীল
শব্দ হারায় অজগরের পেটের মধ্যেই...
one of my favourites.........very nice
ReplyDelete