Total Pageviews

Saturday, 24 March 2012

কথকতা - ৭

নির্জীব কিছু ঘন্টা-প্রহর; পরিচিত শব্দের ঠোঁট বদল
বেওয়ারিশ ভাবনাগুলো কার্নিশের চড়াই -
চড়াইগুলো হারালো কোথায়
নশ্বরতার সেবাদাসত্ব সোনার শিকলে বাঁধা
জীবনের বুকে শ্লেষ্মা জমে
ভিড় এড়াতে ডুব সাঁতার 
রাক্ষস-খোক্ষস, ভূত-পেত্নী
হঠাত জিভে আমলকি স্বাদ
ঘামে ভেজা ক্লান্তির গালে আলতো ছোঁয়া
ভুস করে ভেসে উঠি -
ট্রেনটা ছুটছে ; রেলগাড়ি ঝম-ঝম-ঝম 

1 comment:

  1. এটা কে সুর দিলেই দারুন গান হবে.. হবেই হবে

    ReplyDelete