সেদিন জানলার পাশটিতেই ও এসে দাড়িয়ে ছিল
এক মিষ্টি আলোতে ঝলমল করছিল ওর চোখদুটো
আমি অপলক চেয়ে ছিলাম...
ডায়েরি ভাঁজে রাখা কথা গুলো বলব ভাবছিলাম কবে থেকে
ভাবছিলাম মন থেকেই পড়ে নেবে হয়তো
ভালবাসার দৈবত্বে এক হৃদয় বিশ্বাস -- তখন ও
কলিং বেল বাজতেই
বুকের মধ্যে আয়লা আসে;
তারপর দুষ্টু হাসি মাখা একটা 'হাই' !
প্রত্যুত্তরে হালকা হাসি...
চোখ সরিয়ে নেই....ধরা পড়ি যদি !
তারপর ....
গরম চা, মুড়ি-মাখা আর
অবিরাম বকবক,
উচ্চকিত হাসি, ঠাট্টা-ইয়ার্কি;
ফেলে আসা স্মৃতি ছোঁয়া --
দেখা হলে এমনটাই হয়ে থাকে ।
তার সাথে এবার
ওর নতুন চাকরির গল্প,
নতুন আস্তানার গল্প, নতুন ভালবাসার গল্প |
ডায়েরি টা লুকোনো থাকে অন্য বইয়ের আড়ালে...
শুধু গলা টা ব্যথা করে
বুকের মাঝে যন্ত্রণার ফল্গু নদী
এই অবিরাম রক্ত ক্ষরণ উপেক্ষা করেও
ওর গল্প শুনি..
ওর ঠোঁট নাড়া...আলতো হাসি...
কখনো কোচকানো ভ্রু...
যেন পুরীর সমুদ্রের সাদা ঢেউ...
আমি ভাসতে ভাসতে কখন ডুবে যাই ;
অসহ্য কষ্টের ও এমন মায়াবী নেশা !
ডায়েরির পাতাটা কবেই ছিঁড়ে ফেলেছি ;
তারপর থেকে অন্য পাতাগুলো কেমন আলগা হয়ে গেছে,
এখন খুব সাবধানে ব্যবহার করতে হয় |
khub khub khub khub khub khub valo laglo.. tobe concluding 3te line baad dile monehoi aro valo lagto... golpo ta darun..
ReplyDeletehmmmmm :-|
Delete