তোমার প্রতি আঘাতেই বিক্ষত হয়েছি
বারবার এ হৃদয় খুঁড়েছ তুমি; পরম মমতায়
দাঁতে দাঁত চেপে সয়েছি
ভেবেছি বৃষ্টি আসবে একদিন
আমি আবার সবুজ হব
ফুসফুসে ভরে নেব সোঁদা ঘ্রাণ
আমার মনের আলে আলে
লুকোচুরি খেলবে মিঠে স্বপ্নেরা
ঝিরঝিরে বাতাসেরা আবার কানাকানি করবে
হিংসুটে কিছু গঙ্গাফড়িং আবার লাফালাফি করবে
আমার চোখে গর্বিত পরিতৃপ্তির ক্ষমা-সুন্দরতা
তখন জল-ধোয়া রামধনু আর সাত রং
আমার ক্যানভাস ছুঁয়ে যায়
No comments:
Post a Comment