Total Pageviews

Monday, 16 April 2012

ভালো-বাসা-বাসি -১০


কিছু ফুল সাজানো থাকে গোল টেবিলে
বেদম জ্বরে কাবু অতীতের মাথায় অবিরাম
জল্-পটি, আরামকেদারায় শুয়ে আছে
ওথেলোর ছুরি !
আমি আলগোছে ছুঁয়ে ফেলি কখন
জানলার গ্রিলের নক্সাগুলো ঠোঁটে আঁকা
অযাচিত ভাবনারা বিব্রত করে, আমি
হার মানিনা !
কিছু কথা সেভাবেই জন্মায় যেন তাড়া
নেই কোনো ঠিকানায় পৌছনোর, একরাশ
আদিখ্যেতা নিয়ে আঁতলামি করে, আমার ধমকে
কাজ হয় না !
তোমার তীব্র খ্যাপামি বৈশাখী ঝাপটা মারে
চোখে-গালে, জিভে বালি স্বাদ হঠাত বৃষ্টি
নামে, ছাতার আড়াল সাবধানী মনকে শুকনো
রাখতে পারে কই !
  

1 comment: