ভিতরের ঘরে তখন রুদ্ধদ্বার বৈঠক
আকাশ সাজাই তোর চোখের কোনে
ভেজা হাতে আঁক কাটি যেমন ভাঙ্গা
খেলনাবাটি কখনো অবাক হয় আর
বাতিল হয়ে যায় কোনো এক বিকেলে;
তারপর একদিন রাতজাগা শূন্যতারাও
ঘুমিয়ে পড়ে শেষরাতের তারাদের সাথে
আমি কাদামাটি গড়ি, কিছু ভুল সাজাই
কলমদানিতে, মাটি খুঁড়ে তুলে আনি
ভাঙ্গা পেন্সিল, মোম রঙের খালি বাক্স;
কখনো বলা নাও হয়ে থাকতে পারে
তবে না-শোনাই থেকে গেছে বলা যাবেনা
সমীকরণের অনেক মূল থাকতে পারে
বর্ষা নামলে বকুল হয়ে যদি ফোটে, বন্ধ
জানালা চুইয়ে গন্ধ তোর শরীর জুড়ে।
No comments:
Post a Comment