সুতোটা ঝুলছে --
অনেকদিন ধরেই ঝুলছে ,
ছিঁড়ে গেল একদিন ব্যাক গ্রাউন্ড স্কোর ছাড়াই
তারপর এইভাবেই বারবার
মিছিমিছি খেলছি
ওয়ার্ডরোবে গুছিয়ে রাখি হাসি হাসি মুখ
প্রতিটি পরবর্তী ক্ষণ
উপবৃত্তের নাভিমূল
আলগোছে পার হয়ে যায় একলা স্পর্শক
পাঁচ পাঁচ দশ !
কৃষ্ণচূড়া লড়াই
এক থালা চাঁদের তলায় রাস্তা পেরোয়
ছাতা পড়া ও বাসী
নহন্যতে বিশ্বাস
গভীর রাতে চুরি করে শ্বাস নিতে চায়
No comments:
Post a Comment